শ্রদ্ধাঞ্জলি


 প্রনমি তব চরণে,
আজ তোমার সমাধি
"ফুলে ফুলে ঢাকা"
প্রতিক্ষণ বলে তুমি আছো!
কত সে বছর আগে- 
চোখের জলে বিদায় দিলাম 
তোমার সে সবুজ সরস দেহখানি,
ছোট্ট জরির কাপড়, বিছানা
আর ফুলের সুগন্ধে।

তুমি নীরবে শুলে স্তব্ধ হয়ে,
শেষ যাত্রায় হলাম মর্মাহত,
তোমার মিস্টি সুরেলা গলায়
মিস্টি কত কথা - নিভৃতালাপ,
কত জন্মের বন্ধু তোমার স্মৃতিতে,
রেখে গেলাম এই মালা,
জুড়াক সব জ্বালা।

আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি,
তোমার মিস্টি মধুুর স্মৃতিতে,
হয়ে থাক তা উজ্জ্বল্ স্মরনাঞ্জলি।।

( আমার প্রিয় পোষ্য টিয়াপাখি ভকুর স্মরনে )

Comments

Popular posts from this blog

Lakshmi Puja at Our Home 2025

A Memorable Marriage

Friend's Anniversary 2026 and Photography