বিষাক্ত জাতি (অনুকাহিনী )


 এক যে ছিল রাজ্য। রাজ্যটির মাঝখানে ছিল একটি সুন্দর বাগান । বাগানে বাস করতো একটি বিষাক্ত সর্প। একদিন একটি ছোট্ট মেয়ে সেই বাগানে বেড়াতে এলো । মেয়েটি কোথা থেকে এলো কেউ জানতো না । মেয়েটির কেউ ছিল না । 

সেই বিষাক্ত সর্প ধীরে ধীরে মেয়েটির কাছে এলো । সে তাকে বলল - " তুমি আমার বন্ধু হবে ? আমার কোনও বন্ধু নেই । আমি বিষাক্ত বলে আমার কাছে কেউ আসে না , আমি কিন্তু কারো ক্ষতি করি না ।"

ছোট্ট মেয়েটি বিশ্বাসের সাথে হাত বাড়িয়ে দিলো তার দিকে । সর্প তার হাত জড়িয়ে,গলা জড়িয়ে আদর করলো তাকে । এই ভাবেই তাদের বন্ধুত্বের শুরু ।

তারপর অনেকদিন হয়ে গেলো, মেয়েটি সর্পের সাথে আনন্দে দিন কাটাচ্ছে। মেয়েটি এখন যুবতি । সর্পেরও অনেক বয়স বেড়ে গেছে ।সুন্দর সেই বাগানে তারা একসাথে ঘুরে বেড়ায় ।

এইভাবে তাদের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেম গড়ে উঠলো । সর্প মেয়েটিকে আদর করতো , গাল চেটে দিতো। তার জিহবা বিষাক্ত বলে তার প্রেমিকার গালে হাল্কা হাল্কা দাগ ফুটে উঠলো । কিন্তু তাতে মেয়েটির কোন ক্ষতি হোলও না ।

তারপর একদিন সেই রাজ্যে বিদেশী অনুপ্রবেশ ঘটলো । ক্রমে ক্রমে তারা ছেয়ে ফেললো পুরো রাজ্য । এরপর তাদের নজর পড়লো বাগানটির দিকে । একদিন তারা বাগানে ঢুকে গাছ কাটবার চেষ্টা করলো , মেয়েটিকেও অপহরণ করার চেষ্টা করলো !

মেয়েটি দৌড়ে গেলো সর্পের কাছে । সর্প তখন একটি গাছের ডালে বিশ্রামরত । 
ব্যাস , আর দেরি নয়, সব জানতে পেরে সে আক্রমন করলো সেই অপরাধী দের । নিমেষে বিষাক্ত ছোবলে প্রাননাশ করলো তাদের ! তারা একে একে ঢলে পড়লো মৃত্যুর কোলে । 

এইভাবে সর্প তার প্রেমিকা, বাগানটিকে রক্ষা করলো । রাজ্যটির কি হয়েছিলো জানা যায় না । কিন্ত তারা দুজন এখনও অক্ষত আছে, সুখে আছে । ওই বাগানের ধারে কাছে ঘেঁসতে কেউ সাহস পায়না ।

তাহলে বন্ধুগন, বলতে পারেন কে বেশি বিষাক্ত ? মানবকুল না বিষধর সর্প ?

Comments

Popular posts from this blog

A Memorable Marriage

MY MOTHER

Lakshmi Puja at Our Home 2025