অনুভূতির হাতছানি(কবিতা)

ONUBHUTIR HAATCHHAANI - Audio

শিশির ভেজা ঘাসে কেমন পাগল করা গন্ধ !

অচেনা মন কেমন করা এক অনুূভূতি,

ঘুমের ঘোরে স্বপ্ন গুলো কখনও চেনা কখনও অচেনা,

আকুল বাতাস নিয়ে এসেছে একরাশ্ শিউলি সাদা ফুল,

সুপ্ত তন্দ্রা- আওয়াজ বিহীন এক  নিঃশব্দ অস্বস্তি়,

তারপরই ঘুম ভেঙ্গে দেখি খোলা মাঠে একরাশ্ কাশফুল!

আসছে পূজো - কত স্বপ্নের ঢেউ তুলে আছড়ে পরবে বুকে,

ঢাকের শব্দ , মায়ের নৈবেদ্য়, বন্ধধ অচ্ছেদ্য়।

সময় টা কেমন যেন অচেনা, তবুু চেনা সুর খুঁজে ফেরে মন,

দৈনন্দিন গ্লানি, ক্লান্তির হাতছানি,-

তবুুও কল্পনার আশ্বাস, এসো তুমি ফিরে সশব্দে,

তোমার নিজের মনোজগৎ পরিপূর্ন একরাশ অনুভূতি নিয়ে,

ফেলে আসা দিন,  স্বপ্ন রঙিন, ভুলতে পেরেছো কি দূরে গিয়ে?



Comments

Popular posts from this blog

Lakshmi Puja at Our Home 2025

A Memorable Marriage

Friend's Anniversary 2026 and Photography