আশ্বিনের কাছাকাছি ( কবিতা )

 

নীলাভ বরণ তব , শুভ্র বসন,

মৃদু মন্দ বহে আজ তব সাথী পবন,

ছন্দে যে দোলে ওই ' প্রকৃতি প্রেমিকা '

'আশ্বিন' এসে গেছে নব প্রেম সাজে,

সুরধ্বনি ওই শোনো বাজে ।

পুরবন্দরে আজ রব শোনো সাজ সাজ,

করো তান, কলতান, কিসের যে লাজ?

শুভ এই মিলনেতে আঁধারে নাই গো কাজ,

নিয়ে চলো ' প্রকৃতি ' রে  'আশ্বিনের ' কাছে ,

ফুল ডোরে বাঁধো ওগো পথের ওই শিশু টিরে

যে চলে ওদের সাথে মিছে পাছে পাছে।

Aashwiner Kachhakachhi

Comments

Popular posts from this blog

Lakshmi Puja at Our Home 2025

MY MOTHER

A Memorable Marriage